তাদের আঁকড়ে ধরুন
জীবনদর্শন |
জীবনে যারা আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে, তারা কখনো আপনাকে ছোট করে নিজেকে বড় করার চেষ্টা করে না। তারা আপনার সাফল্যে খুশি হয়, আপনার ব্যর্থতায় পাশে থাকে, এবং আপনার স্বপ্নকে নিজের স্বপ্নের মতো করে দেখে।
এই মানুষগুলো জীবনে খুব কম পাওয়া যায়, কিন্তু যখন পাওয়া যায় তখন তাদের চেনা যায় না সহজে। কারণ তারা কোনো ঢাক পিটিয়ে আসে না, তারা আসে চুপচাপ, নীরবে, কিন্তু তাদের উপস্থিতি অনুভব করা যায় প্রতিটি মুহূর্তে।
এই মানুষগুলোকে চিনতে পারলে তাদের আঁকড়ে ধরুন, তাদের যত্ন নিন, কারণ এই ধরনের সম্পর্ক জীবনের সবচেয়ে বড় সম্পদ। আর যারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়, আপনার ব্যর্থতায় আনন্দিত হয়, তাদের থেকে দূরত্ব বজায় রাখুন।
কারণ এই মানুষগুলো আপনার জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারবে না।
লেখক: মাহবুব সরদার সবুজ