টাকা সব শান্তি কিনতে পারে না
জীবনদর্শন |
মানুষের জীবনে টাকা দরকার, কিন্তু শুধু টাকা দিয়ে শান্তি কেনা যায় না। অনেকের ঘরে সব আছে, তবু মন অস্থির।
আবার কেউ সীমিত সামর্থ্য নিয়ে পরিবার, ভালোবাসা আর সম্মানের মধ্যে সুন্দরভাবে বাঁচে। জীবনের আসল হিসাব শুধু আয়ে নয়, কেমন মানুষ পাশে আছে, রাতে ঘুমাতে গেলে মন কতটা শান্ত, নিজের কাজ নিয়ে লজ্জা আছে কি না—এসবেও।
টাকা উপার্জন করুন, উন্নতি করুন, কিন্তু তার জন্য নিজের সততা, সম্পর্ক আর স্বাস্থ্য নষ্ট করবেন না। কারণ একদিন বুঝবেন, যা পেতে গিয়ে নিজেকে হারিয়েছেন, সেটা হাতে থাকলেও আনন্দ দেয় না।
সততা হারিয়ে পাওয়া অর্জন শেষ পর্যন্ত আনন্দ দেয় না, কারণ নিজের চোখেই তখন মানুষ নিজেকে ছোট মনে করে।
লেখক: মাহবুব সরদার সবুজ