তাকে ভুলতে চাইনি কখনো
ভালোবাসা |
তাকে ভুলতে চাইনি কখনো, তবুও ভেতরে ভেতরে বিস্মৃতির দেয়াল তুলেছি। সে চলে যাওয়ার পর আমি আর কাঁদিনি, চিৎকার করিনি,অনুযোগ করিনি- শুধু চুপ করে থেকেছি নিজের মতো।
কারণ আমি জানতাম, ভালোবাসা শুধু অনুভব, আর অনুভব নিয়ে কারো কাছে বিচার চাওয়া যায় না। যে চলে যেতে চায়, তাকে ধরে রাখা মানে নিজেকে গিলে ফেলা।
আমি তো বেঁচে থাকতে চাই- ভালোবাসাহীন, কিন্তু নিজের মতো।
লেখক: মাহবুব সরদার সবুজ