থাকার মানুষ হুমকি দেয় না
জীবনদর্শন |
যে মানুষ সব সময় আপনাকে হারানোর ভয় দেখায়, সে আসলে আপনার ভালোবাসাকে ব্যবহার করছে। সম্পর্কের মধ্যে অভিমান থাকতে পারে, দূরত্ব আসতে পারে, কিন্তু বারবার চলে যাওয়ার হুমকি দেওয়া ভালোবাসা নয়।
এতে মানুষ নিরাপদ বোধ করে না, বরং সারাক্ষণ নিজের মূল্য নিয়ে সন্দেহে থাকে। যে সত্যি থাকতে চায়, সে সমস্যা হলে কথা বলে, সমাধান খোঁজে।
সে ভয় দেখিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করে না। তাই কাউকে ধরে রাখার জন্য নিজের আত্মসম্মান হারাবেন না।
যে মানুষ থাকতে চায়, সে থাকার পথ খুঁজে নেবে। আর যে যেতে চায়, তাকে আটকে রাখলে শুধু কষ্ট বাড়ে।
ভালোবাসা যদি সব সময় ভয়ের উপর দাঁড়ায়, তাহলে সেখানে মন টেকে না; শুধু অভ্যাস আর দুর্বলতা মানুষকে ধরে রাখে।
লেখক: মাহবুব সরদার সবুজ