থাকতে চাওয়ার অনুভব
ছোট লেখা |
শেষ পর্যন্ত ভালোবাসা মানে এমন একজন মানুষ পাওয়া, যার কাছে নিজেকে প্রমাণ করে যেতে হয় না। যে আপনার ভালো দিক দেখে, খারাপ দিনও দেখে, তবুও আপনাকে মানুষ হিসেবে মূল্য দেয়। এমন মানুষ জীবনে থাকলে প্রতিদিন নতুন করে কৃতজ্ঞ হতে হয়।
ভালোবাসা নিখুঁত গল্প নয়। সেখানে ভুল থাকবে, অভিমান থাকবে, ব্যস্ততা থাকবে, কিছু না বলা কষ্টও থাকবে। কিন্তু যদি দুজন মানুষ একে অপরকে হারাতে না চায়, যদি তারা কথা বলার পথ রাখে, যদি তারা সম্মান বাঁচিয়ে রাখে, তবে সম্পর্ক সুন্দর থাকে।
যাকে ভালোবাসেন, তাকে শুধু নিজের কাছে রাখার চেষ্টা করবেন না; তাকে এমন অনুভব দিন, যাতে সে আপনার কাছে থাকতে চায়।
এই অনুভব দিতে পারাই ভালোবাসার সবচেয়ে সুন্দর দায়িত্ব।
##
লেখক: মাহবুব সরদার সবুজ