থাকতেই ভালোবাসা প্রকাশ করুন
ভালোবাসা |
দিনের শেষে মানুষ সেই জীবনটাই চায়, যেখানে নিজের মানুষের কাছে ফিরতে পারে, নিজের ভুল স্বীকার করতে পারে, নিজের ক্লান্তি নামিয়ে রাখতে পারে। বাইরে যত বড় অর্জনই থাকুক, যদি ফিরে যাওয়ার মতো সত্যিকারের সম্পর্ক না থাকে, তবে মানুষের মন একা হয়ে যায়। সম্পর্কের মূল্য এখানেই—এটি মানুষকে শুধু সঙ্গ দেয় না, বেঁচে থাকার অর্থও দেয়।
কিন্তু সম্পর্ককে বাঁচিয়ে রাখতে যত্ন লাগে। শুধু ভালোবাসি বললেই সম্পর্ক টেকে না। সময় দিতে হয়, মন দিয়ে শুনতে হয়, রাগের মধ্যেও সম্মান রাখতে হয়, ভুল হলে সংশোধন করতে হয়। সম্পর্কের যত্ন না নিলে একদিন সবচেয়ে কাছের মানুষও দূরের হয়ে যায়।
তাই যাদের ভালোবাসেন, তাদের শুধু মনে নয়, আচরণেও রাখুন। খোঁজ নিন, কৃতজ্ঞতা জানান, প্রয়োজনের সময় পাশে থাকুন। জীবন খুব অনিশ্চিত। আজ যে মানুষ পাশে আছে, তাকে কালও পাবেন—এর কোনো নিশ্চয়তা নেই। থাকতেই ভালোবাসাকে প্রকাশ করুন।
সামান্য যত্নও অনেক সময় সম্পর্ককে নতুন প্রাণ দেয়। তাই ভালোবাসাকে শুধু মনে রাখবেন না, প্রতিদিনের ব্যবহারে সত্যি করে তুলুন।
যত্ন থাকলে সম্পর্ক দীর্ঘদিন প্রাণ ধরে রাখতে পারে।
লেখক: মাহবুব সরদার সবুজ