তোমাকে তোমার মতো করেই ভালোবাসি
কবিতা |
আমি কখনো তোমার মতো হতে পারবো না, তুমিও আমার মতো নও— এটাই আমাদের সবচেয়ে সুন্দর বাস্তবতা। দুজনের ভাবনা, রুচি, অভ্যাস আলাদা, তবুও আমরা চাই— কেউ যেন আমাদের ঠিক আমাদের মতো করেই বুঝে নেয়।
ভালোবাসা মানে কাউকে বদলে ফেলা নয়, ভালোবাসা মানে তাকে তার মতো থাকতে দেওয়া। যে সম্পর্ক বোঝাপড়ার উপর দাঁড়িয়ে থাকে, সেই সম্পর্কই টিকে যায় দীর্ঘদিন।
আমি চাই না তুমি আমার ছাঁচে গড়ে ওঠো, আমি চাই তুমি নিজের মতো থেকো— কারণ তোমার সেই নিজস্বতাতেই লুকিয়ে আছে তোমার সবচেয়ে সুন্দর রূপ। আমার ভালোবাসা মানে নিয়ন্ত্রণ নয়, মানে সহযাত্রা— যেখানে তুমি তোমার মতো হাসবে, আমি তোমার সেই হাসিটুকুর ভেতর নিজেকে খুঁজে নেবো।
কাউকে নিজের মতো ভালোবেসে যদি তার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখা যায়, তাহলেই ভালোবাসা পূর্ণ হয়, আর সম্পর্ক হয়ে ওঠে প্রশান্তির এক আশ্রয়।
লেখক: মাহবুব সরদার সবুজ