তোমার চলে যাওয়ার কারণ
বিচ্ছেদ |
তুমি কেন চলে গেছো, সেটা আমি এখনো পুরোপুরি বুঝি না। তুমি বলেছিলে কারণ।
কিন্তু সেই কারণটা আমার কাছে যথেষ্ট মনে হয়নি। হয়তো আমি বুঝতে পারিনি।
হয়তো তুমি সব বলোনি। হয়তো কিছু কারণ আছে যেটা তুমি নিজেও জানো না।
আমি আর কারণ খুঁজি না। কারণ কারণ জানলেও কষ্ট কমে না।
লেখক: মাহবুব সরদার সবুজ