তোমার চোখের ভাষা
ভালোবাসা |
তোমার চোখে একটা ভাষা ছিল। তুমি যখন সুখী থাকতে, চোখ দুটো আলাদাভাবে হাসতো।
যখন কষ্টে থাকতে, চোখ দুটো বলে দিতো। আমি সেই ভাষাটা পড়তে পারতাম।
কিন্তু সবসময় বুঝতাম না। কখনো কখনো বুঝতাম, কিন্তু কিছু বলতাম না।
এখন ভাবি, যদি সেই ভাষাটা আরো মনোযোগ দিয়ে পড়তাম, তাহলে হয়তো অনেক কিছু বদলাতো।
লেখক: মাহবুব সরদার সবুজ