তোমার দেওয়া বই
ভালোবাসা |
তুমি একটা বই দিয়েছিলে। বলেছিলে, "এটা পড়লে আমাকে মনে পড়বে।
" আমি পড়েছিলাম। সত্যিই মনে পড়েছিল।
কিন্তু এখন সেই বইটা পড়লে আর তোমার কথা মনে হয় না, শুধু সেই সময়টার কথা মনে হয়। মানুষ আর সময় আলাদা হয়ে যায়।
লেখক: মাহবুব সরদার সবুজ