তোমার দেওয়া গোলাপ
ভালোবাসা |
তুমি আমাকে একটা গোলাপ দিয়েছিলে। সেদিন বলেছিলে, "এটা রেখে দিও।
" আমি সেটা একটা বইয়ের ভাঁজে যত্ন করে রেখে দিয়েছিলাম। আজ অনেকদিন পর সেই বইটা খুললাম।
গোলাপটা শুকিয়ে গেছে, রং হারিয়ে গেছে, কিন্তু গন্ধটা এখনো আছে — খুব ক্ষীণ, কিন্তু আছে। আমি শুকনো গোলাপটা হাতে নিলাম।
এটা এখন খুব ভঙ্গুর। একটু চাপ লাগলেই ভেঙে যাবে।
ঠিক আমাদের সম্পর্কের মতো। একটা সময় এটা জীবন্ত ছিল, সতেজ ছিল।
আর এখন শুধু একটা শুকনো স্মৃতি হয়ে আছে। আমি গোলাপটা আবার বইয়ের ভাঁজে রেখে দিলাম।
এটা আর কখনো সতেজ হবে না, আমি জানি। কিন্তু এটা ফেলে দিতে পারলাম না।
কারণ এটা তোমার দেওয়া। আর তোমার দেওয়া জিনিস ফেলে দেওয়া আমার পক্ষে এখনো সম্ভব হয়নি।
লেখক: মাহবুব সরদার সবুজ