তোমার দেওয়া কষ্ট
বিচ্ছেদ |
তুমি আমাকে কষ্ট দিয়েছো। ইচ্ছে করে না হলেও দিয়েছো।
আমি সেই কষ্টটাকে আর তোমার দোষ মনে করি না। কারণ মানুষ সবসময় বুঝে কষ্ট দেয় না।
কখনো কখনো নিজের ভালোর জন্য যা করে, সেটা অন্যকে কষ্ট দেয়। তুমিও হয়তো তাই করেছো।
আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। নিজের জন্য, তোমার জন্য না।
কারণ রাগ ধরে রাখলে নিজেরই ক্ষতি।
লেখক: মাহবুব সরদার সবুজ