তোমার দেওয়া কষ্টের শেষ নেই
বিচ্ছেদ |
তুমি চলে গেছো। কিন্তু তোমার দেওয়া কষ্টটা এখনো আছে।
এই কষ্টটা কখন শেষ হবে, আমি জানি না। মানুষ বলে, সময়ের সাথে সব ঠিক হয়ে যায়।
কিন্তু আমার ক্ষেত্রে সেটা হচ্ছে না। প্রতিটা দিন নতুন একটা কষ্ট নিয়ে আসে।
কখনো তোমার স্মৃতি, কখনো তোমার পছন্দের কোনো জিনিস, কখনো তোমার কথা বলার ধরনের মতো কেউ — এগুলো আমাকে বারবার তোমার কাছে নিয়ে যায়। আমি এই কষ্টটাকে ঘৃণা করি।
কিন্তু একই সাথে এটাকে ভালোবাসিও। কারণ এই কষ্টটাই প্রমাণ করে যে, আমি সত্যিই তোমাকে ভালোবেসেছিলাম।
লেখক: মাহবুব সরদার সবুজ