তোমার দেওয়া নাম
ভালোবাসা |
তুমি আমাকে একটা বিশেষ নামে ডাকতে। সেই নামটা শুধু তোমারই ছিল।
এখন আর কেউ আমাকে সেই নামে ডাকে না। মাঝে মাঝে সেই নামটা শোনার জন্য আমার খুব ইচ্ছে করে।
কিন্তু আমি জানি, সেই নামটা আর কখনো কেউ ডাকবে না।
লেখক: মাহবুব সরদার সবুজ