তোমার দেওয়া প্রতিশ্রুতি
বিচ্ছেদ |
তুমি আমাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলে। ছোট ছোট প্রতিশ্রুতি।
"আমি সবসময় থাকবো। " "আমি কখনো ছেড়ে যাবো না।
" "তুমি একা হবে না। " সেই প্রতিশ্রুতিগুলো কোথায় গেলো?
তুমি কি ভুলে গেছো? নাকি মনে আছে, কিন্তু রাখতে পারোনি?
আমি তোমাকে দোষ দিই না। কারণ প্রতিশ্রুতি সবসময় রাখা যায় না।
কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো এখনো আমার মাথায় আছে।
লেখক: মাহবুব সরদার সবুজ