মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

তোমার জন্মদিনের সকাল

বিচ্ছেদ |

তোমার জন্মদিনের সকালে উঠে মনে পড়লো। আগে এই দিনটা আমার কাছে অনেক বিশেষ ছিল। তোমাকে ফোন করতাম, উইশ করতাম, তুমি হাসতে। এবার ফোন করিনি। করার কথা মাথায় এলো, কিন্তু করিনি। কারণ তুমি হয়তো চাও না। কিন্তু মনে মনে বললাম, "ভালো থেকো। " এটুকুই। কারণ তোমার ভালো থাকাটা এখনো আমার কাছে গুরুত্বপূর্ণ — যদিও তুমি আমার জীবনে নেই।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন