মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

তোমার কাছে ক্ষমা চাওয়া

বিচ্ছেদ |

আমি তোমার কাছে ক্ষমা চাইতে চেয়েছিলাম। অনেকবার ভেবেছি। কিন্তু পারিনি। কারণ ক্ষমা চাইতে গেলে তোমার সামনে যেতে হবে। আর তোমার সামনে গেলে কী বলবো, জানি না। হয়তো কিছুই বলতে পারবো না। হয়তো শুধু দাঁড়িয়ে থাকবো। তাই ক্ষমা চাইনি। কিন্তু মনে মনে বলেছি — "আমি দুঃখিত। " এটুকুই।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন