তোমার কথা ভাবার সময়
জীবনদর্শন |
রাতে ঘুমানোর আগে তোমার কথা ভাবি। এটা একটা অভ্যাস হয়ে গেছে।
ভালো অভ্যাস না, কিন্তু ছাড়তে পারছি না। তোমার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি।
কখনো স্বপ্নে তুমি আসো, কখনো আসো না। কিন্তু প্রতিরাতে তোমার কথা মনে পড়ে।
আমি জানি না, কবে এই অভ্যাসটা ছুটবে। হয়তো কখনো না।
লেখক: মাহবুব সরদার সবুজ