তোমার কথা মনে না করার অভিনয়
বিচ্ছেদ |
সবার সামনে অভিনয় করি। হাসি, কথা বলি, স্বাভাবিক থাকার চেষ্টা করি।
কেউ বুঝতে পারে না। কিন্তু একা হলে অভিনয় ছেড়ে দিই।
তখন শুধু নিজের সাথে থাকি। তোমার কথা ভাবি।
মিস করি। আমি জানি না, এই অভিনয় আর কতদিন করতে পারবো।
কিন্তু করতে হবে। কারণ কষ্টটা নিজের মধ্যে রাখাই ভালো।
সবাইকে দেখানোর কিছু নেই।
লেখক: মাহবুব সরদার সবুজ