তোমার নামটা
কবিতা |
জানো কি তুমি, তোমার নাম শ্রবণে
হৃদয় গভীরে কী সুর বাজে?
এক চেনা ব্যথা জাগে অনুক্ষণে,
তিক্ত হলেও সে যে মধুর সাজে।
তোমার নাম আজ আমার তরে
এক পুরাতনী গানের প্রতিধ্বনি—
যা স্মৃতির দুয়ার খুলে দেয় ভরে,
অশ্রু সিক্ত করে দুটি আঁখিদ্বয়।
ভুলতে চাই না তোমার নাম কভু,
এ নামই যে আমার অমূল্য ধন।
তুমি না থাকলেও, নাম রবে তবু,
সে নামেই আমার বাঁচে জীবন।
লেখক: মাহবুব সরদার সবুজ