তোমার নীরবতাকে মেনে নেওয়া
বিচ্ছেদ |
তুমি আর কথা বলো না। আমার মেসেজের উত্তর দাও না।
আমার ফোন ধরো না। তোমার এই নীরবতাকে আমি এখন মেনে নিয়েছি।
প্রথম প্রথম মানতে পারতাম না। ভাবতাম, হয়তো তুমি ব্যস্ত।
হয়তো তুমি দেখোনি। কিন্তু আস্তে আস্তে বুঝলাম, তুমি ইচ্ছে করেই চুপ আছো।
তোমার নীরবতাটাই তোমার উত্তর। আমি সেই উত্তর পেয়ে গেছি।
লেখক: মাহবুব সরদার সবুজ