তোমার নীরবতার ভাষা
বিচ্ছেদ |
তুমি যখন চুপ করে থাকতে, আমি বোঝার চেষ্টা করতাম। ভাবতাম, তুমি কি কিছু বলতে চাইছো?
কিন্তু বলতে পারছো না? নাকি তুমি আমাকে বুঝতে দিতে চাইছো?
এখন বুঝি, তোমার নীরবতার আলাদা কোনো ভাষা ছিল না। তোমার নীরবতা ছিল একটা দেয়াল।
যেটা তুমি আমাদের মাঝখানে তুলে দিয়েছিলে, আস্তে আস্তে, ইট দিয়ে ইট। আমি সেই দেয়ালটা ভাঙার চেষ্টা করেছিলাম।
হাত ব্যথা হয়ে গিয়েছিল। কিন্তু দেয়ালটা ভাঙেনি।
কারণ তুমি চাওনি।
লেখক: মাহবুব সরদার সবুজ