মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

তোমার অনুপস্থিতির প্রথম সপ্তাহ

বিচ্ছেদ |

তুমি চলে যাওয়ার পর প্রথম কয়েকটা দিন আমি কিছুই বুঝতে পারিনি। মনে হতো, তুমি হয়তো একটু রাগ করে আছো, ঠিকই আবার ফোন করবে। আমি বারবার ফোনটা হাতে নিতাম, স্ক্রিনটা জ্বালাতাম, আর ভাবতাম এই বুঝি তোমার নামটা ভেসে উঠবে। কিন্তু সেই নামটা আর কখনো ভেসে ওঠেনি। এখন আমি বুঝতে শিখেছি, তোমার অনুপস্থিতিটাই আসলে সবচেয়ে বড় সত্যি। তুমি আর আসবে না, এটা মেনে নিতে আমার অনেক সময় লেগেছে। কিন্তু মেনে নেওয়ার পর কষ্টটা আরো বেড়ে গেছে। কারণ আগে অন্তত একটা মিথ্যে আশা ছিল, এখন তো সেটাও নেই। আমি এখন তোমার অনুপস্থিতিটাকে আমার সঙ্গী বানিয়ে নিয়েছি। এটা আমাকে প্রতিদিন মনে করিয়ে দেয় যে, আমি একসময় কতটা পূর্ণ ছিলাম। আর সেই পূর্ণতার স্মৃতিগুলোই এখন আমার বেঁচে থাকার একমাত্র সম্বল।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন