তোমার অপেক্ষায়
ভালোবাসা |
আমি একসময় তোমার অপেক্ষায় থাকতাম। ফোন বাজলেই মনে হতো তুমি।
মেসেজ এলেই দেখতাম তোমার নাম কিনা। এখন আর সেই অপেক্ষা নেই, কারণ অপেক্ষা করতে করতে একদিন বুঝলাম, যে আসার সে আসে, অপেক্ষা করিয়ে নয়।
লেখক: মাহবুব সরদার সবুজ