তোমার পছন্দের খাবারের গন্ধ
বিচ্ছেদ |
আজ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ সেই খাবারের গন্ধটা পেলাম, যেটা তুমি খুব পছন্দ করো। তুমি যখন সেই খাবারটা খেতে, তোমার চোখে একটা আলাদা আনন্দ ফুটে উঠতো।
আমি সেই আনন্দটা দেখার জন্য বারবার তোমাকে সেই খাবারটা খাওয়াতাম। আজ সেই গন্ধটা পেয়ে আমার পা থমকে গেলো।
আমি দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। মনে হলো, তুমি হয়তো কাছেই আছো।
কিন্তু তুমি নেই। শুধু সেই গন্ধটাই আছে, আর আমার বুকের ভেতরে একটা তীব্র হাহাকার।
এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কোনো বড় ঘটনা নয়, শুধু একটা গন্ধ, একটা শব্দ, একটা রং — এগুলোই আমাকে তোমার কাছে নিয়ে যায়।
আর তারপর আবার একা ফিরে আসতে হয়।
লেখক: মাহবুব সরদার সবুজ