তোমার পছন্দের ক্যাফেতে
বিচ্ছেদ |
আজ সেই ক্যাফেটায় গেলাম, যেখানে আমরা প্রথমবার কফি খেয়েছিলাম। একই টেবিলে বসলাম।
একই কফি অর্ডার করলাম। কিন্তু কফির স্বাদ আগের মতো লাগলো না।
আমি বুঝলাম, কফির স্বাদ বদলায়নি। বদলে গেছি আমি।
তুমি ছাড়া এই ক্যাফেটা, এই কফিটা, এই টেবিলটা — সব কিছু অর্থহীন মনে হচ্ছে। আমি কফিটা শেষ করলাম।
উঠে চলে এলাম। আর মনে মনে বললাম, এখানে আর আসবো না।
কারণ প্রতিবার এলে তোমার কথা মনে পড়বে, আর আমি আর কষ্ট পেতে চাই না।
লেখক: মাহবুব সরদার সবুজ