তোমার পছন্দের রঙের শাড়ি
বিচ্ছেদ |
রাস্তায় হাঁটতে হাঁটতে আজ একটা মেয়েকে দেখলাম তোমার পছন্দের রঙের শাড়ি পরে। মুহূর্তের জন্য মনে হলো, তুমি।
তারপর বুঝলাম, না। তুমি নও।
আমি থামলাম। সেই মেয়েটার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ।
মনে হলো, তুমি যদি এখানে থাকতেও, তাহলে হয়তো তুমিও এই রঙের শাড়ি পরতে। আর আমি তোমার দিকে তাকিয়ে বলতাম, "তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে।
" কিন্তু তুমি নেই। আর আমি এখানে দাঁড়িয়ে একজন অচেনা মানুষের শাড়ির রঙে তোমাকে খুঁজছি।
লেখক: মাহবুব সরদার সবুজ