মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

তোমার ফেলে যাওয়া বই

বিচ্ছেদ |

বইয়ের তাক গোছাতে গিয়ে তোমার ফেলে যাওয়া একটা বই পেলাম। ভেতরে একটা শুকনো পাতা। একসময় এই পাতাটা দেখে হয়তো আমার চোখ ভিজে যেত। আজ শুধু পাতাটা আবার বইয়ের ভাঁজে রেখে দিলাম। কিছু জিনিস যেখানে আছে, সেখানেই ভালো মানায়।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন