তোমার সাথে দেখা করার স্বপ্ন
ভালোবাসা |
মাঝে মাঝে স্বপ্নে তোমার সাথে দেখা হয়। স্বপ্নে তুমি আমার সামনে থাকো।
আমরা কথা বলি। তুমি হাসো।
আমি হাসি। কিন্তু ঘুম ভাঙলে বুঝি, এটা স্বপ্ন ছিল।
তুমি নেই। তুমি অনেক দূরে।
আমি স্বপ্নটাকে ভালোবাসি। কারণ স্বপ্নে তুমি আমার কাছে থাকো।
স্বপ্নে আমি তোমাকে হারাই না। আর স্বপ্নে আমি একটু সুখী থাকতে পারি।
লেখক: মাহবুব সরদার সবুজ