তোমার সাথে কাটানো শেষ রাত
ভালোবাসা |
আমাদের শেষ রাতটার কথা মনে পড়ে। আমরা একসাথে বসেছিলাম, অনেক কথা হয়েছিল, হেসেছিলাম।
কিন্তু কেউ জানতাম না, এটাই শেষ। যদি জানতাম, তাহলে হয়তো আরেকটু বেশি কথা বলতাম।
হয়তো তোমাকে বলতাম, "তুমি আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ। " হয়তো সেই রাতটাকে আরেকটু ধরে রাখার চেষ্টা করতাম।
কিন্তু আমরা জানতাম না। তাই সেই রাতটা শেষ হয়ে গেছে।
আর এখন আমি একা বসে সেই রাতটার কথা ভাবি।
লেখক: মাহবুব সরদার সবুজ