তোমার সাথে কাটানো শেষ সন্ধ্যা
বিচ্ছেদ |
তোমার সাথে শেষ সন্ধ্যার কথা আমার এখনো মনে আছে। আমরা চুপ করে বসে ছিলাম।
কেউ কথা বলছিল না। সেই নীরবতাটা তখন আমার কাছে স্বাভাবিক মনে হয়েছিল।
কিন্তু এখন বুঝতে পারি, সেই নীরবতাটাই ছিল আমাদের বিদায়ের ভাষা। তুমি উঠে যাওয়ার সময় বলেছিলে, "আসি।
" শুধু এটুকুই। আর কোনো কথা নয়।
আমি বলেছিলাম, "আসো। " আর সেটাই ছিল আমাদের শেষ কথোপকথন।
আজ আমি ভাবি, যদি সেদিন আমি তোমাকে থামাতাম। যদি বলতাম, "একটু থাকো।
" তাহলে কি কিছু বদলাতো? হয়তো না।
কিন্তু অন্তত আরো কিছুটা সময় পেতাম।
লেখক: মাহবুব সরদার সবুজ