তোমার সাথে শেষ হাঁটা
ভালোবাসা |
আমাদের শেষ হাঁটার কথা মনে আছে? সন্ধ্যায় হেঁটেছিলাম।
তুমি অনেক কথা বলেছিলে, আমি শুনেছিলাম। তখন মনে হয়নি এটাই শেষ।
এখন সেই রাস্তায় গেলে সেই হাঁটার কথা মনে পড়ে। তোমার কথা বলার ধরন, তোমার হাতের ভঙ্গি, তোমার হাসি — সব মনে পড়ে।
আমি এখন একা হাঁটি। কিন্তু একা হাঁটলেও মনে হয়, তুমি পাশে আছো।
লেখক: মাহবুব সরদার সবুজ