তোমার স্মৃতি থেকে পালানো
বিচ্ছেদ |
আমি তোমার স্মৃতি থেকে পালানোর চেষ্টা করেছি। নতুন জায়গায় গেছি, নতুন মানুষের সাথে মিশেছি, নতুন কাজে নিজেকে ব্যস্ত রেখেছি।
ভেবেছিলাম, এভাবে হয়তো ভুলতে পারবো। কিন্তু তোমার স্মৃতিগুলো আমাকে তাড়া করে বেড়ায়।
নতুন জায়গায় গেলে পুরনো কথা মনে পড়ে। নতুন মানুষের সাথে কথা বলতে গেলে তোমার কথা বলার ধরনটা মনে পড়ে।
নতুন কাজের মাঝেও তুমি এসে পড়ো। আমি বুঝে গেছি, স্মৃতি থেকে পালানো যায় না।
স্মৃতিকে নিয়েই বাঁচতে হয়। তাই আমি আর পালানোর চেষ্টা করি না।
শুধু বহন করি।
লেখক: মাহবুব সরদার সবুজ