তোমাতেই সব অনুভূতির শুরু
ভালোবাসা |
তোমাকে কেন্দ্র করে আমি সময়কে ধীর করে রাখতে পারি, অপেক্ষার দীর্ঘ পথও তখন প্রশান্ত মনে হয়। তোমার জন্য চাইলে আমি শূন্যতাতেও রঙ ছড়িয়ে দিতে পারি, যেখানে কিছুই জন্মায় না, সেখানেও স্বপ্ন গড়ে তুলতে পারি।
তোমাকে ঘিরেই আমার ভাবনা, তোমাতেই সব অনুভূতির শুরু; তুমি থাকলে ছোট ছোট জিনিসগুলোও অদ্ভুতভাবে পূর্ণ লাগে। আমি হয়তো খুব সাধারণ, তবুও তোমার জন্যই নিজের সবটুকু দিয়ে একটা আলাদা পৃথিবী গড়ে তুলতে পারি।
লেখক: মাহবুব সরদার সবুজ