তর্কে জেতার চেয়ে সত্য খোঁজাটা বেশি গুরুত্বপূর্ণ
জীবনদর্শন |
মানুষ যখন কারো সাথে তর্ক করে, তখন সে জিততে চায়। কিন্তু তর্কে জেতার চেয়ে সত্য খুঁজে পাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ।
যে মানুষ তর্কে জেতার চেয়ে সত্য জানতে বেশি আগ্রহী, সে আসলে অনেক বেশি জ্ঞানী। কারণ তর্কে জেতার জন্য অনেক সময় মানুষ ভুল কথাও জোর দিয়ে বলে।
কিন্তু এতে সত্য প্রতিষ্ঠিত হয় না, শুধু অহংকার তৃপ্ত হয়। তাই তর্কে জেতার চেষ্টা করবেন না, সত্য খোঁজার চেষ্টা করুন।
কেউ যদি আপনার ভুল ধরিয়ে দেয়, তাকে ধন্যবাদ দিন। কারণ সে আপনাকে আরো ভালো হওয়ার সুযোগ দিয়েছে।
লেখক: মাহবুব সরদার সবুজ