মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

তুমি আমারে বলে দাও

তুমি আমারে বলে দাও, তুমি ছাড়া আমার সুখ কোথায়? এই যে তুমি বলে গেলে– “তুমি ভালো থেকো!” সেই থেকে আমি রোজ ভালো থাকা খুঁজি।…

কবিতা

তুমি আমারে বলে দাও, তুমি ছাড়া আমার সুখ কোথায়? এই যে তুমি বলে গেলে– “তুমি ভালো থেকো!” সেই থেকে আমি রোজ ভালো থাকা খুঁজি। বিশ্বাস করো, তাকে আমি কোথাও পাই না! এই যে তুমি বললে, “তুমি ভালো কাউকে পাবে।” কিন্তু আমি তো ভালো কারও জন্য অপেক্ষা করি না, আমি অপেক্ষা করি যদি তুমি ফিরে আসো এই আশায়, তোমার পথ চেয়ে অপেক্ষায় থাকি। আমি জানি, তুমি জানতে আমার ভালো থাকার কারণ তুমি। তবে কেন মিথ্যা সান্ত্বনা দিলে– ভালো কেউ আসবে? কেন দিলে?

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন