তুমি আসবে বলে
তুমি আসবে বলে, আমি নিজেকে যত্নে গুছিয়ে রাখি। তুমি আসবে বলে, পাহাড়ের ডাক, সমুদ্রের আহ্বান এড়িয়ে চলি, তোমার হাত ধরে একদিন দেখবো বলে।…
কবিতা
তুমি আসবে বলে,
আমি নিজেকে যত্নে গুছিয়ে রাখি।
তুমি আসবে বলে,
পাহাড়ের ডাক, সমুদ্রের আহ্বান এড়িয়ে চলি,
তোমার হাত ধরে একদিন দেখবো বলে।
তুমি আসবে বলে,
বৃষ্টির পানিতে ভেজা থামিয়ে দিয়েছি,
তোমায় সঙ্গে নিয়ে ভিজবো কোনো এক মধুর দুপুরে।
তুমি আসবে বলে,
আমি প্রতিদিন সন্ধ্যায় আকাশের তারা গুনি,
একদিন তোমার চোখে হারিয়ে যাবো চুপচাপ।
তুমি আসবে বলে,
আমি পছন্দের গান শুনতে শুনতে
তোমার জন্য গোপনে হাসি,
তোমাকে একদিন গেয়ে শোনাবো বলে!
তুমি আসবে বলে,
আমি আমার সমস্ত ভালোবাসা জমিয়ে রাখি,
তোমাকে বাসবো বলে!
লেখক: মাহবুব সরদার সবুজ