তুমি ভালো থাকলে
তুমি ভালো থাকলে, আমার ব্যথাগুলোও আশ্রয় খুঁজে পায়। তোমার হাসির ঝলকে আমার অন্ধকারও সান্ত্বনা পায়।…
কবিতা
তুমি ভালো থাকলে,
আমার ব্যথাগুলোও আশ্রয় খুঁজে পায়।
তোমার হাসির ঝলকে
আমার অন্ধকারও সান্ত্বনা পায়।
তুমি যেখানেই থাকো,
যার হাতেই হাত রাখো,
আমি দূর থেকে প্রার্থনা করবো–
তোমার জীবন যেন সবসময় সুখের হয়।
তোমার জীবনে যদি আমার স্থান না থাকে,
তবুও আমি তোমার গল্পের নীরব পাঠক।
কারণ ভালোবাসা মানে শুধু পাওয়া নয়,
আমার ভালোবাসা মানে–
তোমার ভালো থাকা।
লেখক: মাহবুব সরদার সবুজ