তুমি কেন মন না খুঁজে দেহ খুঁজো
ভালোবাসা |
আমি তো দিয়েছিলাম মন, সবচেয়ে সহজ, সবচেয়ে সত্য অনুভব। তুমি দেখেছিলে চোখে, তবুও খুঁজেছিলে শরীরের ভাষা— যেখানে ভালোবাসার কোনো কথা ছিল না।
আমি চেয়েছিলাম—তুমি বোঝো আমার নীরবতা, তুমি ছুঁয়ে দেখো আমার বিশ্বাস, তুমি জড়িয়ে ধরো আমার ভয়গুলোকে। কিন্তু তুমি জড়িয়ে ধরতে চেয়েছিলে কেবল শরীর, যেখানে মন ছিল না, অনুভব ছিল না।
ছিল কেবল তোমার ইচ্ছে, আর আমার মৌন ত্যাগ। ভালোবাসা কি শুধু দেহে গাঁথা কিছু মুহূর্তের নাম?
তাহলে আমি কী ভুল মানুষ ছিলাম? আমি তো মন দিয়ে ভালোবেসেছিলাম, আর তুমি খুঁজেছিলে শুধু— কোথায় হাত রাখা যায়, কোথায় কামনা লুকিয়ে আছে।
তুমি যদি একবার মন খুঁজতে, তাহলে হয়তো বুঝতে—ভালোবাসা শরীর নয়, ভালোবাসা মানে ভেতর থেকে কারো জন্য বেঁচে থাকা।
লেখক: মাহবুব সরদার সবুজ