তুমি অনেক ভালো
বিচ্ছেদ |
তুমি আমাকে বলেছিলে, "তুমি অনেক ভালো। " আমি সেদিন হেসেছিলাম।
কিন্তু ভেতরে ভেতরে ভেবেছিলাম, তুমি কি সত্যিই তাই মনে করো? এখন তুমি নেই।
আর আমি এখনো সেই প্রশ্নের উত্তর খুঁজি। তুমি কি সত্যিই মনে করতে আমি ভালো?
নাকি শুধু বলেছিলে? হয়তো কখনো জানা হবে না।
কিন্তু আমি বিশ্বাস করতে চাই, তুমি সত্যিই মনে করতে।
লেখক: মাহবুব সরদার সবুজ