স্বাবলম্বিতা
মেয়ে নিজের ভবিষ্যৎ গড়ার সময়টুকু কখনো অবহেলায় নষ্ট করো না। পড়াশোনা করো, কাজ শেখো, নিজের যোগ্যতায় এমন একটা অবস্থান তৈরি করো, যেখানে নিজের প্রয়োজন মেটাতে অন্যের মুখাপেক্ষী হতে না হয়। বিয়ের পর জীবনসঙ্গী কেমন হবে, তা আগে থেকে জানা যায় না।
তাই নিজের পরিচয়, আত্মসম্মান আর আর্থিক সক্ষমতা গড়ে তোলার চেষ্টা করো। মনে রেখো, নিজের পায়ে দাঁড়াতে পারলে প্রতিকূল পরিস্থিতিতেও মাথা উঁচু করে বাঁচার সাহস পাবে। তোমার পরিচয় যেন শুধু কারো স্ত্রী হিসেবে নয়, একজন স্বাবলম্বী ও আত্মমর্যাদাসম্পন্ন মানুষ হিসেবেও প্রতিষ্ঠিত হয়।
___❐ মাহবুব সরদার সবুজ