নিঃস্বার্থ ভালোবাসা
আমরা যাকে ভালোবাসি, যাকে সবচেয়ে বেশি অনুভব করি, সে কষ্ট দিলে বা আঘাত করলেও সেই কষ্ট তীব্র হলেও তাকে ভালোবাসা থেকে বঞ্চিত করা যায় না। দূরত্বও বাড়ানো যায় না। বরং তার ভালো থাকার জন্য প্রার্থনা করা হয়।
ভালোবাসা এমনই, দুঃখ পাব জেনেও ভালোবাসি। দুঃখ পাব জেনেও ভালোবাসতে হয়। তাই আমি বলি, ভালোবাসার মানুষ দুঃখ দিলে সেটাই পৃথিবীর নিয়ম, আর ভালোবাসার বিনিময়ে ভালোবাসা ফিরিয়ে দিলে সেটা বাড়তি পাওয়া।
কারণ ভালোবাসা মানেই অন্যের ভালো চাওয়া, অন্যকে ভালো রাখা। তাই আমার মতে, ভালোবাসার মানুষ কষ্ট দিলে তার প্রতি দূরত্ব আসে না, ঘৃণাও আসে না। বরং তাকে আরও বেশি ভালোবাসা উচিত, যাতে তার উপলব্ধি হয়, এই মানুষটা আমাকে ভালোবাসে, আমি কীভাবে তাকে এত অবহেলা আর কষ্ট ফিরিয়ে দিই।
___❐ মাহবুব সরদার সবুজ