যাকে তুমি ভালোবাসো
বিচ্ছেদ |
যাকে তুমি ভালোবাসো, সে সবসময় তোমার হবে— এমনটা এই দুনিয়ায় খুব কমই ঘটে। ভালোবাসা একতরফা হলে, তা বোঝে শুধু একান্তভাবে অনুভব করা মন।
তুমি ভাবো, সে একদিন বুঝবে। কিন্তু সে তো অন্য কারো ভালোবাসায় ডুবে থাকে।
তুমি চুপ করে চোখ নামাও, আর ভেতরে ভেতরে ভেঙে পড়ো। সবচেয়ে বড় কষ্ট হলো— যাকে তুমি ভালোবাসো, সে যদি তোমার ভালোবাসাকে ভুল বুঝে দূরে সরে যায়।
লেখক: মাহবুব সরদার সবুজ