যে ভালোবাসা সারাজীবন মনে থাকে
ছোট লেখা |
শেষ পর্যন্ত ভালোবাসা কোনো বড় ঘোষণা নয়, কোনো নিখুঁত গল্পও নয়। ভালোবাসা হলো একজন মানুষের জীবনে এমনভাবে থাকা, যাতে সে নিজেকে নিরাপদ, মূল্যবান আর আপন মনে করে। সে যেন জানে, তার আনন্দে কেউ খুশি হয়, তার কষ্টে কেউ পাশে থাকে, তার ভুলেও কেউ তাকে পুরোপুরি বাতিল করে না।
প্রিয় মানুষকে ভালোবাসলে তাকে প্রতিদিন একটু করে বুঝিয়ে দিন, সে আপনার জীবনে দরকারি। তাকে এমনভাবে রাখুন, যাতে সে নিজের মন নিয়ে আপনার কাছে আসতে ভয় না পায়। সম্পর্কের আসল সৌন্দর্য এই নিশ্চিন্ততার মধ্যেই।
যে ভালোবাসায় সম্মান আছে, যত্ন আছে, ধৈর্য আছে, আর থাকার আন্তরিকতা আছে—সেই ভালোবাসা সময়ের সঙ্গে আরও আপন হয়ে যায়। এমন ভালোবাসাই মানুষ সারাজীবন মনে রাখে।
লেখক: মাহবুব সরদার সবুজ