যে বন্ধুটা শুধু নিজের দরকারে ফোন করে
ছোট লেখা |
যে বন্ধুটা শুধু নিজের দরকারে ফোন করে,
তোমার খোঁজ নেওয়ার সময় তার থাকে না—
সেই বন্ধুত্বের মূল্য দিতে নিজেকে কষ্ট দিও না।
সম্পর্ক সবসময় দুই দিক থেকে হয়।
এক দিক থেকে টানলে সেটা সম্পর্ক নয়,
সেটা বোঝা।
লেখক: মাহবুব সরদার সবুজ