যে কষ্ট বলা যায় না
বিচ্ছেদ |
তুমি আমাকে যে কষ্টটা দিয়েছো, সেটা আমি কাউকে বোঝাতে পারবো না। এটা এমন একটা কষ্ট, যেটা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরটা পুড়িয়ে ছাই করে দেয়।
আমি অনেকবার ভেবেছি তোমাকে বলবো, "দেখো, তুমি আমাকে কতটা কষ্ট দিচ্ছো। " কিন্তু বলতে পারিনি।
কারণ আমি জানতাম, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসতে, তাহলে আমাকে কষ্ট দিতে পারতে না। আর তুমি যখন কষ্ট দিচ্ছোই, তার মানে তুমি আমাকে ভালোবাসো না।
আর যে ভালোবাসে না, তাকে নিজের কষ্টের কথা বলে কী লাভ? আজ আমি সেই কষ্টটাকে আমার সঙ্গী বানিয়ে নিয়েছি।
এটা আমাকে মনে করিয়ে দেয় যে, আমি একদিন কাউকে খুব গভীরভাবে ভালোবেসেছিলাম। আর সেই ভালোবাসার দাম আমাকে এভাবেই চোকাতে হচ্ছে।
লেখক: মাহবুব সরদার সবুজ