যে কথা গলায় আটকে রইলো
বিচ্ছেদ |
আমার অনেক কথা তোমাকে বলা হয়নি। তুমি যখন চলে যাচ্ছিলে, আমি শুধু তাকিয়ে ছিলাম।
আমি বলতে চেয়েছিলাম, "প্লিজ, যেও না। " কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হয়নি।
আমি দাঁড়িয়ে ছিলাম, আর তুমি চলে যাচ্ছিলে। সেই দৃশ্যটা আমার চোখে এখনো জ্বলজ্বল করে।
আজ আমি সেই কথাগুলো প্রতিদিন নিজের সাথে বলি। আমি আয়নার সামনে দাঁড়িয়ে বলি, "আমি তোমাকে এখনো ভালোবাসি।
" কিন্তু সেই কথাগুলো তুমি কখনো শুনতে পাও না। আমার ভালোবাসা শুধু এই চার দেয়ালের মধ্যেই বন্দী হয়ে আছে।
এই না বলা কথাগুলো আমাকে খুব কষ্ট দেয়। মনে হয়, যদি সেদিন আমি কথাগুলো বলতে পারতাম, তাহলে হয়তো তুমি থেকে যেতে।
কিন্তু আমি জানি, এটা শুধু আমার মনের একটা মিথ্যে সান্ত্বনা।
লেখক: মাহবুব সরদার সবুজ