যে মানুষটা তোমার কাছে ক্ষমা চায়
ছোট লেখা |
যে মানুষটা তোমার কাছে ক্ষমা চায়,
তাকে ক্ষমা করো।
কিন্তু যে একই ভুল বারবার করে
এবং বারবার ক্ষমা চায়,
তাকে ক্ষমা করো—কিন্তু দূরত্ব বজায় রাখো।
ক্ষমা করা আর সুযোগ দেওয়া এক জিনিস নয়।
লেখক: মাহবুব সরদার সবুজ