যে তোমাকে ভালোবাসে
ছোট লেখা |
যে তোমাকে ভালোবাসে,
সে তোমার অভিমানকে অহংকার ভাববে না।
সে বুঝবে,
তুমি দূরে সরে যাচ্ছ না;
তুমি চাইছ, সে একটু কাছে আসুক।
অভিমান আসলে সেই দরজা,
যেখানে ভালোবাসা শেষবারের মতো যত্ন চাইতে দাঁড়ায়।
লেখক: মাহবুব সরদার সবুজ