যে যায় তাকে যেতে দিন
ছোট লেখা |
কিছু মানুষ জীবনে আসে শিক্ষা হয়ে। তারা স্থায়ী হয় না, কিন্তু তাদের চলে যাওয়া মানুষকে নিজের ভেতরের শক্তি চিনতে শেখায়। শুরুতে মনে হয়, এই মানুষ ছাড়া চলা সম্ভব নয়। কিন্তু সময়ের সাথে দেখা যায়, মানুষ আসলে নিজের ধারণার চেয়েও বেশি সক্ষম।
যে চলে গেছে, তাকে ধরে রাখার জন্য নিজের মর্যাদা বিকিয়ে দেবেন না। কেউ যদি আপনার জীবনে থাকতে না চায়, তবে তাকে বারবার ডেকে আনা মানে নিজের আত্মসম্মানকে আঘাত করা। সম্পর্ক তখনই সুন্দর, যখন থাকা দুজনের ইচ্ছা থেকে আসে।
কারো চলে যাওয়া আপনার অযোগ্যতার প্রমাণ নয়। অনেক সময় মানুষ চলে যায়, কারণ তাদের থাকার যোগ্যতা ছিল না। আপনার ভালোবাসা ভুল ছিল না, আপনার আন্তরিকতা মিথ্যা ছিল না; শুধু মানুষ নির্বাচন ভুল হতে পারে।
তাই হারিয়ে যাওয়া মানুষের জন্য নিজেকে শেষ করবেন না। যে যায়, তাকে যেতে দিন। আপনার জীবনে এমন মানুষ আসবে, যে আপনাকে ধরে রাখতে আপনাকে ভিক্ষা চাইতে বাধ্য করবে না। সে আপনার উপস্থিতিকে প্রাপ্তি ভাববে, দয়া নয়; সম্পর্ককে সম্মান ভাববে, খেলা নয়। সে আপনার উপস্থিতিকে প্রাপ্তি ভাববে, দয়া নয়; সম্পর্ককে সম্মান ভাববে, খেলা নয়।
লেখক: মাহবুব সরদার সবুজ